উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ১০:৩৭ পিএম , আপডেট: ১৬/০৭/২০২৬ ৫:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) র‌্যাব-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় সিরাতুল মুস্তাকিম জামে মসজিদের সামনের সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপানিরছড়া এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা নুরুল আমিনের হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার বাসিন্দা মো. আজিজ খান (২৩) এবং হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা নুরুল আমিন (৩৪)।

 

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer