জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ১১:৫২ এএম

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৬হাজার পিচ ইয়াবাসহ ২মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড সুত্র জানায়,৩১ জুলাই জুমাবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি আভিযানিক দল টেকনাফের হ্নীলার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬হাজার পিস ইয়াবাসহ হ্নীলার জাদীমুড়া এলাকার আলি আহমদের পুত্র মোঃ করিম(২৫) ও টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যপাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে হাবিবুর রহমান (২৭) হাতে নাতে আটক করেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।#

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer