উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৪/২০২৩ ১১:১৭ পিএম , আপডেট: ১২/০৪/২০২৩ ১১:১৯ পিএম

কক্সবাজার র‌্যাব-১৫ এর বিশেষ আভিযানিক দল টেকনাফে অভিযান চালিয়ে ৯৫হাজার ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও ইয়াবা বিক্রির ৩লাখ ৮৪হাজার টাকাসহ রোহিঙ্গা মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে সহযোগীসহ গ্রেফতার করেছে। এই ঘটনায় আটক মহিলার স্বামীসহ আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,গত ১১এপ্রিল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর বিশেষ আভিযানিক দল টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকায় জয়নালের বসত-বাড়িতে অভিযান চালিয়ে কক্সবাজারের ইয়াবা সম্রাজ্ঞী নামে পরিচিত ও দেশব্যাপী ইয়াবা সরবরাহকারী রোহিঙ্গা তরুণী জয়নাল আবেদীনের স্ত্রী কানিজ ফাতেমা (৩১) এবং সহযোগী খানকার ডেইলের ইমাম হোসনের পুত্র নাছির উদ্দিন পিন্টু (২৯) কে গ্রেফতার করে। এসময় অপর তিন সহযোগী স্থানীয় ইমাম হোসনের পুত্র জয়নাল আবেদীন (৩৭), মকতুল হোছনের পুত্র আব্দুল আজিজ (৩১) এবং আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ আয়াছ (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ফাতেমা ও পিন্টুর স্বীকারোক্তিতে তাদের হেফাজত হতে ৯৫হাজার ৬শ ৭০পিস ইয়াবা, ৮৬হাজার জাল টাকা, ইয়াবা বিক্রির নগদ ৩লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। মিয়ানমার হতে ইয়াবার চালান দেশে আনার অন্যতম কুশীলব রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি জাল টাকার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রটি দীর্ঘদিন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকলেও সুকৌশলী ফাতেমা বরাবরই ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,আটক ২জন ও পলাতক ৩জন আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনের ৩৬ (১) এর সারণির ১০ (গ) ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা দায়েরপূর্বক পরবর্তী কার্য্যক্রমের জন্য ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer