ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ৬:২৬ পিএম , আপডেট: ২৪/০৮/২০২৬ ৬:২৭ পিএম
ছবি,AI তৈরি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।**

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় তার ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer