প্রকাশিত: ০৭/০৬/২০১৬ ১২:৪৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::

গত ৭ মে কক্সবাজারের চকরয়িা উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরষিদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইউনিয়নের ৫নং ওয়াডের ভোট পূণ গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।বাদীর আবদেনরে প্রক্ষিতে এই নির্দেশ দেন আদালত।

ওই ওর্য়াডরে মেম্বার পদপ্রার্থী গোলাম মাওলা ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে গত ৩১মে উচ্চ আদালদের একটি বেঞ্চে রিপিটিশন মামলা (নং ৬০৪০) দায়ের করলে শুনানি শেষে বিচারপতি জোবায়রে রহমান চৌধুরী ও বিচারপতি মো: খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এতে বাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার চকরিয়া, ৫নং ওর্য়াড ভোট কেন্দ্রের প্রসিাইডং কর্মকর্তা, সহকারি প্রিসাইডিং কর্মকর্তাগন ও প্রতিদ্বন্ধী প্রার্থী তালেব উল্লাহ’কে।

অভিযোগে জানা গেছে, পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করেন মোরগ প্রতীক নিয়ে বাদী মো: গোলাম মাওলা ও বিজয়ী ঘোষণা করা তালেব উল্লাহ সহ ৫জন। অভিযোগে জানায়, ভোটের দিন নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিসাইডিং অফিসার ও সহকারি প্রিসাইডিং অফিসারগন প্রতিদ্বন্ধী প্রার্থী তালেব উল্লাহ’র কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভোটার দেওয়া মূল্যবান রায়কে ভিন্নভাবে প্রকাশ করেছেন।

নির্বাচনে তালেব উল্লাহকে ৪১৬ভোট ও বাদী গোলাম মাওলাকে ৩৬৭ভোট দেখিয়ে ৪৯ভোটের ব্যবধানে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। বাদী অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট পূণ গণনা করা হলে কয়েকশত ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন।

এদিকে হাইকোর্টের আদেশের অনুলিপি রেজিস্ট্রি যোগে প্রেরণ করা হলে গত ২জুন প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় ও জেলা নির্বাচন কমিশনার কার্যালয় এবং গত ৫জুন রিটার্নিং কর্মকর্তা পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা গ্রহণ করেন।
আদেশে বলা হয়েছে, হাইকোর্টের আদেশ গ্রহণ করার ১৫দিনের মধ্যে অত্র ওয়ার্ডের ভোট পূণ গণনা করে উচ্চ আদালতকে অবহিত করতে হবে।

বাদী মো: গোলাম মাওলা জানান, নিরপেক্ষভাবে ভোট পূণগণনা করা হলে তিনি মেম্বার নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer