প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ১২:৪৮ পিএম

13412902_1002417946520368_8666612703475354075_nডেস্ক রিপোর্ট ;:

শেষ ধাপের নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচিতদের শপথ অনুষ্টানে ঘুমিয়ে পড়লেন এক মেম্বার। তার ঘুমের অবস্থা দেখে অন্যান্য মেম্বার ও জনপ্রতিনিধিদের মাঝে হাস্যরস শুরু হয়। ১৮ জুন সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আলী হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের সম্মুখে উক্ত মেম্বার ঘুমিয়ে পড়েন। সরেজমিন দেখা গেছে, উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মীর আহমেদসহ সকল জনপ্রতিধিদের শপথ বাক্য শেষ করার পরপরই সে ঘুমিয়ে পড়ে। প্রায় ৫ মিনিটের ঘুমে তখন জেলা প্রশাসক মো: আলী হোসেন স্বাগত ও নীতি নির্ধারনী বক্তব্য রাখছিলেন। তখন মীর আহমেদ মেম্বার ঘুমেই স্বাগত বক্তব্য অনুভব করেন। পরে অবশ্য পার্শ্বোক্ত লোকজন ও বিকট সাউন্ডের আওয়াজে তার ঘুম ভাঙ্গে। এ ব্যাপারে ঘুম পাড়ানো মেম্বার মীর আহমেদ জানান, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিসি বক্তব্য দিচ্ছেন সেটা আমার শোনার দরকার নেই। ওনি যেগুলো বলবে সেগুলো সব মুখস্থ আমার। আমি ৭ বারের নির্বাচিত মেম্বার। আমি তার বক্তব্য না শুনার জন্য ঘুম গিয়েছিলাম। জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেন, শপথ অনুষ্টানে ঘুম যাবে সেটা কখনো হতে পারেনা। দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র কক্সবাজার আলো

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer