ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ৬:৩৯ পিএম , আপডেট: ১৯/০৫/২০২৬ ৬:৪০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে মো. সাদিক (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাদিক বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, খেলতে খেলতেই অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায় সাদিক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

তার মতে, গ্রামাঞ্চলে বাড়ির পাশে অরক্ষিত পুকুর ও জলাশয়ের কারণে প্রায়ই শিশু দুর্ঘটনার ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তায় পরিবারকে আরও সতর্ক হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জলাশয়ের চারপাশে সুরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি তার।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer