প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৬:৪৭ এএম , আপডেট: ১৭/০৭/২০১৬ ৬:৫৯ এএম

রামু প্রতিনিধি::

রামুর খুনিয়াপালং এলাকার শফি আলম (১৯) নামে এক মুদির দোকানদারকে হত্যা করেছে অজ্ঞাত র্দূবৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং ঝুগড়ি পাড়ার নিজ দোকানের পেছনে বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করে রামু থানার পুলিশ।

নিহত শফি আলম (১৯) খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং ঝুগড়ি পাড়ার রমিজ আহমদের ছেলে। আটক মো. রফিক (১৯) একই এলাকার রাহামত উল্লার ছেলে।

নিহতের বড়ভাই মনছুর আলম জানান, “শুক্রবার রাতে শফি আলম তার বন্ধু মো. রফিক সহ দোকানে ছিল। সকাল ৮ টার দিকে রফিক আমার মোবাইলে ফোন করে বলেন- শফি আলম দোকানের বাইরে তালা দেয়ায় সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহির হতে পারছেননা। শফি আলমের মোবাইলও বন্ধ পাওয়া যায়। এতে বাড়ী থেকে চাবি নিয়ে আমি দোকানে এসে তালা খুলি। সকাল ১০ টার দিকে দোকানের পেছনে পার্শবর্তি বাঁশ ঝাড়ে লাশ পাওয়া যায়। তার মুখ, কানে সহ শরিরে ছুরিকাঘাত ও জখমের চিহ্ন রয়েছে।”

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, লাশের শরীরে ছুরিকাঘাত ও জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড করেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer