উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ১১:৫১ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে সিদ্দিক নামে (১৭) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। একই সময়ে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়ে আরও এক পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তথ্য নিশ্চিত করে লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি।

তিনি জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আলগণি রেস্টুরেন্টের কলাতলী শাখার তিন কর্মী হোটেল সি-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসলে নামেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে সিদ্দিক নিখোঁজ হন।

নিখোঁজ সিদ্দিকের বয়স ১৭ বছর। তার ঠিকানা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক বলে জানা গেছে।

এদিকে, ভোরে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া আরও এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি জানান, নিখোঁজ তরুণকে উদ্ধারে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...