প্রকাশিত: ১৯/১০/২০১৬ ৯:৪০ পিএম

spউখিয়া নিউজ ডটকম::কক্সবাজার সদর মডেল থানায় যোগ দিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিম। বুধবার বিকালে ওই থানায় সার্কেল এএসপি হিসেবে তিনি যোগ দেন।

এর আগে রেজাউল করিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গঠিত এভিয়েশন সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন। ট্যুরিস্ট পুলিশ গঠনের শুরু থেকেই তিনি সংস্থাটির সঙ্গে কাজ করেছেন। ট্যুরিস্ট পুলিশের শক্তিশালী ভীত গঠনে তার অবদান অনন্য। কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, মৌলভীবাজার ও ঢাকায়  ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চালুতেও তার অগ্রণী ভূমিকা সর্বজনস্বীকৃত।

রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে মাস্টার্স করে ২৯তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সাইন্সে মাস্টার্স করেন।

কক্সবাজার মডেল থানায় সার্কেল এএসসি হিসেবে যোগ দেয়ার পর রেজাউল করিম বলেন, ‘কমিউনিটি পুলিশিং ও পুলিশের কাজের ধরন সম্বন্ধে জনগণকে সচেতন করা গেলে কেউ অপরাধ করার সাহস পাবেনা। তাছাড়া অপরাধ করে কেউ পারও পাবেনা।’

অপরাধ দমনে সবার সহযোগিতা চেয়ে তিনি যেকোনো ধরনের আইনি সহায়তা দিতে কক্সবাজারবাসীকে আশ্বস্ত করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer