প্রকাশিত: ১৯/০৫/২০১৬ ৯:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফে গত ১৩ মে ইয়াবা স¤্রাট নুরুল হক ভূট্টো বাহিনীর হাতে সময় টিভির সুজাউদ্দিন রুবেল ইন্ডিপেন্ডন্ট টিভির তৌফিকুল ইসলাম লিপু সহ ৫ জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এতে অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীবের সভাপতিত্বে সদস্য রকিয়ত উল্লাহ ছোটনের সঞ্চালনায় উক্ত মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তরা বলেন, সাংবাদিকদের উপর হামলায় পুলিশ প্রশাসনের ইন্ধন রয়েছে। তা না হলে ঘটনার দীর্ঘ দিন পার হয়ে গেলেও সাংবাদিকদের লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি ও জড়িত ৩ জনকে গ্রেফতার করলে ও প্রধান গডফাদার ভূট্টোকে গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে কোন ধরণের পদক্ষেপ দেখা যাচ্ছেনা।  বক্তারা আরো বলেন, দ্রুত তাকে গ্রেফতার না করলে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রদান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, খন্দখার মাসুদুজ্জামান, উপস্থাপক ও সাংবাদিক মহসিন আহমদ স্বপন, সিবি এন ব্যুরো চীপ সাইফুল্লাহ সাদেক, সাংবাদিক আজাদ প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ...

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...