প্রকাশিত: ২০/০৯/২০১৬ ১২:৪৮ পিএম

img_20160920_123151উখিয়া নিউজ ডটকম::

উখিয়া থানা পুলিশের অভিযানে যাবত জীবন সাজাপ্রাপ্ত এক আসামী কে গ্রেপ্তার করেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে থানার উপ-পরিদর্শক মোঃ শাহাজাহান কামাল ও সহকারী উপ- পরিদর্শক মোঃ মাসুম হোসনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালং ইউনিয়নের কোটবাজার ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আটককৃত সাজাপ্রাপ্ত আসামী রতপালং ইউনিয়নের রুহুল্লার ঢেবা নামক এলাকার মৃত জলিল আহম্মদের ছেলে বাবুল। তার বিরুদ্ধে জি আর ৪৫/২০০০, উখিয়া থানা মামলা নং- ৮, তারিখঃ ১৩/৫/২০০০ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ দ:বি। এর যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী। উখিয়া থানার নবাগত ওসি মোঃ আবুল খায়ের যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...