প্রকাশিত: ২৮/১০/২০১৭ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৪ এএম

উখিয়া নিউজ ডটকম:;

উখিয়ার বালুখালী ক্যাম্প-২ থেকে দুটি এলজি, ছয়টি কার্তুজসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ছব্বির আহমদের ছেলে মো. ইলিয়াছ (২৫) এবং মৃত নুর মোহাম্মদের ছেলে নুরুল বশর (২৬)। তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজারের ইনচার্জ রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।  অন্যদিকে কুতুপালং ক্যাম্পের বি-২ ব্লকের (আবু তাহের মাঝি) জাফর আলমের ছেলে মো. রফিক উদ্দিনকে (২০) ক্যাম্পের ভেতরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুতুপালং ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer