প্রকাশিত: ১০/০৯/২০১৬ ৯:১৮ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট, মাইক্রোবাস সহ ৩ জন পাচারকারীকে আটক করেছে। আটককৃত পাচারকারীর কাছ থেকে ৪ টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করেন। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টে এ অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে প্রেস ব্রিফিং কালে নায়েব সুবেদার সাদেক আলী বলেন, টেকনাফ থেকে কক্সবাজারমূখী একটি প্রাইভেট মাাইক্রোবাস ঢাকামেট্টো-চ-১৪-১৬১৮ গাড়িকে তল্লাশী চালিয়ে ১২৫ প্যাকেটে ২৫ হাজার ইয়াবা, ৪টি মোবাইল, নগদ টাকা জব্দ করেন। এ সময় জড়িত থাকার অভিযোগে ফরিদপুর জেলার পসরা গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৪০), মাদারিপুর জেলার বোরহানগঞ্জ উপজেলার চরমাইল গ্রামের মৃত হামিদ শেখের ছেলে মোতলেব হোসেন (৩১) ও শরিয়তপুরের জাজিরার ছোট কৃষ্ণনগদ গ্রামের মৃত আবু আলী সিকদারের ছেলে সোহেল সিকদার (২৮)কে আটক করেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লক্ষাধিক টাকা, মাইক্রোবাসের মূল্য ৩০ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন। রাতে জব্দকৃত গাড়ি, ইয়াবা ও আসামীদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হবে বলে বিজিবি জানান। ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার ইয়াবা, মাইক্রোবাস ও পাচারকারী আটকের কথা সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer