প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ৯:৫৭ এএম

Pic Ukhiya 23-08-2016স্টাফ রির্পোটার::
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামী স্বদেশ বডুয়া প্রকাশ স্বদেশ মুন্সী (৪০) কে গ্রেফতার করেছে। গত রবিবার রাতে কোটবাজার স্টেশন হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রাজা পালং ইউনিয়নের রেজুরকুল গ্রামের মৃত বিনঞ্জ বডুয়ার ছেলে।
উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় স্বদেশ বডুয়ার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করেন। দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়ানোর জন্য তিনি আত্বগোপনে ছিল।
আদালত সূত্রে জানা যায়,উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মহাজন পাড়া গ্রামের পরিবহন ড্রাইভার সুধীর বড়ুয়ার স্ত্রী রিনাবডুয়া(২৮) কে ধর্ষনের অপচেষ্টা ও শীলতাহানী করার অভিযোগে স্বদেশ বডুয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের রুজু করা হয়।মামলায় অভিযোগ করা হয় স্বামীর অনুপস্থিতির সুযোগে স্বদেশ বডুয়ার নেত্বত্বে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্ত্রী রিনা বডুয়াকে জোর পৃর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় স্বামী সুধীর বডুয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer