প্রকাশিত: ১৬/০১/২০১৭ ৮:৫৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
ঢাকা-চট্রগ্রাম সড়কের সীতাকুণ্ডে পেটের ভেতরে সন্ধান পাওয়া ১০০০টি ইয়াবাসহ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা গ্রামের রফিককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান উখিয়া নিউজ ডটকমকে  জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারআউলিয়া এলাকায় বিসমিল্লাহ পরিবহনের (ঢাকামেট্রো-ব-১১-০৮০৩) বাসে তল্লাশি চালায়। এসময় বাস যাত্রী রফিকুল ইসলাম (২৩)কে সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে জানায় তার পেটের ভেতর ইয়াবা রয়েছে। সকাল সাড়ে ৯টায় রফিককে মল ত্যাগ করালে একে একে বেরিয়ে আসে ৩২টি সাদা পলিথিন মোড়ানো ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। আটককৃত রফিক কক্সবাজার জেলার উখিয়া থানার গয়ালমারা এলাকার আবুল বশরের পুত্র। তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করার পর বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...