হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০৮/২০২৬ ৬:১৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলগত মান উপেক্ষা করে কাজ পরিচালনার অভিযোগে স্থানীয় বাসিন্দারা শনিবার ( ১ আগস্ট)নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নির্ধারিত মানের সিমেন্টের পরিবর্তে অতিরিক্ত পানিমিশ্রিত সিমেন্টের মিশ্রণ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ইটের কংক্রিটের পরিবর্তে মাটি দিয়ে দায়সারা কাজ চালানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা দয়াল বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই প্রতিবেদককে বলেন, নির্মাণকাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় আমি এসে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা মোবাশ্বের অভিযোগ করেন, নির্মাণকাজে রোহিঙ্গা শ্রমিক নিয়োগের পাশাপাশি নিম্নমানের উপকরণ ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছিল। তিনি বলেন, সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় মেনে নেওয়া হবে না। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি এবং সঠিক মান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার বক্তব্য জানতে তাঁর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত করে

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer