অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর) বিভাগের বিশেষ অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার এক যুবকসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালায় ডিবির স্পেশাল টিম। অভিযানকালে একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উখিয়া উপজেলার সিকদার বিল গরুর বাজার সংলগ্ন এলাকার হাজী কবির আহামদের ছেলে আব্দুর রহিম টিপু (৩৪)। এছাড়া আটক অন্যরা হলেন— মোঃ জসিম উদ্দীন (৪৮), মোঃ সাইফুল ইসলাম (৩২) ও মোহামুদুল হক (৪৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার-চট্টগ্রাম রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত