ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০১/২০২৫ ১২:২৪ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম(৫৫) ও সুবাইদা বেগম( ১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার ( সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার) মৃত্যুঞ্জয় দে সজল মুঠোফোনে জানান, ‘এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...