উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/১২/২০২২ ৯:৫৪ এএম

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

মৃত শিশুরা হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা ইলিয়াছের ছেলে রাইয়ান (৮) ও ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয়রা সড়কের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে বিজিবির মাধ্যমে উখিয়া থানা পুলিশে খবর দেয়া হয়েছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...