প্রকাশিত: ২২/০৬/২০১৬ ১০:১৮ পিএম

রমজানে তাকওয়ার শিক্ষা গ্রহণ করে দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে–

রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা

হু13507141_950243758454636_6177476930302394058_nমায়ুন কবির জুশান ,উখিয়াঃঃ

রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তি অর্জনের পথে রমজানের শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন। তাই রমজানে তাকওয়ার শিক্ষা গ্রহণ করে দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে। আত্মশুদ্ধি ও আত্মসংযমের শিক্ষা দেয় মাহে রমজান। এই শিক্ষা ধারণ করে আমাদের সকলকে ইসলামের আলোকে জীবন যাপন করতে হবে। রোজা মহান আল্লাহ পাকের জন্য। রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। রোজার সম মর্যাদার আর কোনো আমল নেই। তাই রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদে রয়েছে অভাবী ও বঞ্চিত মানুষের অধিকার। জাকাত আদায় করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। ইসলামি ব্যাংক গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। গতকাল (বুধবার) বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটবাজার শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। পালং গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্টিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নিজামুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক কক্সবাজার জেলা শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক আব্দুল নাসের,কোটবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী,উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী ও রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল ফজল।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer