ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ৮:৩৯ এএম

নোয়াখালীতে ১৫ মাস বয়সী শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজারের দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র‍্যাব ও ডিবির যৌথ টিম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার মাইজদীর মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন সংলগ্ন নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার তানিয়া আক্তার (৩৩) এবং পশ্চিম গজালিয়া এলাকার জুলেখা (২২)।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে তানিয়া আক্তারের কাছ থেকে ২ হাজার পিস এবং জুলেখার কাছ থেকে ১ হাজার ৭১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া একটি বাটন মোবাইল ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা কার্যালয়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার থেকে আসা সন্দেহভাজনদের অনুসরণ করে মাইজদী এলাকায় পৌঁছালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের পেশাদার ইয়াবা পাচারকারী হিসেবে স্বীকার করেন।

গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পাচারের সময় সঙ্গে ১৫ মাস বয়সী শিশুকে রাখতেন। এর আগেও একাধিকবার নোয়াখালীতে ইয়াবা সরবরাহ করেছে বলে জানিয়েছেন তারা। আর প্রতি চালানে ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন বলে স্বীকার করেছেন এ দুজন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একটি নিষ্পাপ শিশুকে মাদক পাচারের ঢাল হিসেবে ব্যবহার করা শুধু আইনগতভাবে গুরুতর অপরাধই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে অমানবিক। আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই সফল অভিযান প্রমাণ করে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। আশা করা যায়, এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও নিরাপদ থাকবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer