প্রকাশিত: ২৪/০৫/২০১৬ ৯:৫৪ পিএম
মুন্সীগঞ্জ: আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচেনর দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে দুইটি কেন্দ্র দখল করে ভোট ছিনতাইয়ের পায়তারার অভিযোগ তুলেছেন ইউপি সদস্য প্রার্থী মো. সোহরাব সরদার। এমনকি প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা মোবাইলে ভোটারদের হুমকি দিচ্ছে বলে বিভিন্ন অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার সদস্য প্রার্থী মো. সোহরাব সরদার জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। অভিযোগ পত্র থেকে জানা যায় প্রতিপক্ষ প্রার্থীরা এলাকায় হুমকি ধামকি দিচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযোগে জানা গেছে, আধারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুমারঢালী কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের দুইটি কেন্দ্র প্রতিপক্ষ প্রার্থীরা দখল করে নেওয়ার হুমকির কারণে ঝুকিঁপূর্ণ হয়ে উঠেছে। এমনকি প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা মোবাইলে ভোটারদের হুমকি দিচ্ছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer