ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৬ ৯:১০ এএম

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে আবুধাবিতে এ দুর্ঘটনা ঘটে।​ নিহত মোহাম্মদ আসিফ (২৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার দেলোয়ার হোছাইনের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ কর্মস্থল থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুবাই-আবুধাবি মহাসড়কে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের বাবা দেলোয়ার হোছাইন বলেন, আমার সব শেষ হয়ে গেছে। ছেলেটা পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে গিয়েছিল। সে এভাবে লাশ হয়ে ফিরবে, তা আমি কখনো কল্পনাও করিনি। আমি বাংলাদেশ সরকার এবং আমিরাতে থাকা আমাদের দূতাবাসের কাছে হাতজোর করে অনুরোধ করছি, আমার ছেলের লাশটা যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমি শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কালবেলাকে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে প্রাতিষ্ঠানিক বা সরকারিভাবে আমার কাছে কোনো খবর আসেনি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে সরকারের নির্ধারিত একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করলে, সরকারের নিয়ম অনুযায়ী পরিবারটি আর্থিক অনুদান এবং সব ধরনের সহযোগিতা পাবেন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer