প্রকাশিত: ২২/১২/২০১৬ ২:১৯ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচন মানেই ফাইট। আমি ফাইট করেই জিতব। জনতার রায়ে যেমন নৌকার জয় হবে, তেমনি নৌকার জয়ে জয় হবে জনতার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর শহরের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আইভী। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আইভী বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। তিনি আরও কেন্দ্র ঘুরবেন। নির্বাচনের ফল যা-ই হোক, মেনে নেবেন।

সেলিনা হায়াৎ আইভী ভোট দেওয়ার উদ্দেশে সকালে বাসা থেকে বের হন। নারায়ণগঞ্জের দেওভোগের আলী আহামাদ চুনকা সড়কের ১৭৯/২ নম্বর বাড়ি থেকে বের হয়ে মাজার জিয়ারত করে ভোট দিতে যান তিনি।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...