প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ১:৫২ পিএম , আপডেট: ১৫/০৯/২০১৬ ৩:০১ পিএম

fdvgfdgজাবেদ ইকবাল চৌধুরী ,কক্সবাজার :

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী বছরের (২০১৭) মার্চ মাসে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সাথে শুরুতে কক্সবাজারের কলাতলীতে বিচ্ছিন্ন থাকা আড়াই কিলোমিটার সড়কের কাজ করা হবে। আজ (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে কলাতলীতে বিচ্ছিন্ন থাকা সড়কের পরিদর্শন শেষে সাংবাদিক এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কলাতলী থেকে শৈবাল পর্যন্ত সৈকতের পরিবেশ রক্ষা করে একটি সড়ক নির্মাণ হবে। যেখানে থাকবে আধুনিক ব্যবস্থা।

মন্ত্রী শেষে মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশও ঘুরে দেখেন। এসময় সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনে জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি সৌজন্যে – আহসান সুমন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer