প্রকাশিত: ২০/০৫/২০১৬ ৭:৩৪ এএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার একটি রিসোর্ট থেকে অস্ত্র, গুলি ও তিনজন নারীসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রিফাত আমীনের ছেলে রুমনকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জাগো নিউজকে জানান, মুন্সিগঞ্জ এলাকায় বর্ষা নামক একটি রিসোর্টে অবস্থানকালীন তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।

এ সময় ৪০ রাউন্ড গুলি ও একটি অস্ত্রসহ উদ্ধার করা হয়। অস্ত্রটি সংসদ সদস্য রিফাত আমীনের নামে লাইসেন্স করা। অস্ত্র, গুলি ও সংসদ সদস্য স্টিকার সম্বলিত গাড়ি, এমপির ছেলে রিমনসহ তিন নারী থানা হেফাজতে রয়েছেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...