উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ৯:২৮ এএম

গত বুধবার অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি নিয়ে মহেশখালীর এফএসআরইউতে নোঙর করে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজ।

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে ৬৯ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে শুক্রবার বিকেলে মহেশখালীর এফএসআরইউতে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ লোবিটো।

জাহাজটির লোকাল শিপিং এজেন্ট ইউনিগ্লোবালের ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল আলম টিবিএসকে বলেন, জাহাজটি বিকেল ৫টার দিকে মহেশখালীতে এসে পৌঁছেছে। কাল জাহাজটিকে বার্থিং করে কার্গো আনলোডিং শুরু হবে।

তিনি আরো বলেন, নাইজেরিয়া থেকে প্রায় ৬০ হাজার টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আগামী ২২ এপ্রিল মহেশখালী এসে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজির একটি চালান নিয়ে গত বুধবার বিকেলে মহেশখালীর এফএসআরইউতে নোঙর করে গ্রিসের পতাকাবাহী জাহাজ মারান গ্যাস হাইড্রা। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার টন করে এলএনজি কার্গো নিয়ে দুইটি জাহাজ ভিড়েছিল মহেশখালীতে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer