প্রকাশিত: ০৮/১১/২০১৬ ৯:২৭ পিএম
অপহৃত রেশমি আক্তার (বাঁয়ে) ও অপহরণকারী মোঃ হেলাল (ডানে)
অপহৃত রেশমি আক্তার (বাঁয়ে) ও অপহরণকারী মোঃ হেলাল (ডানে)
অপহৃত রেশমি আক্তার (বাঁয়ে) ও অপহরণকারী মোঃ হেলাল (ডানে)

টেকনাফ প্রতিনিধি::

হ্নীলায় পরীক্ষা দিয়ে ফেরার পথে এক জেডিসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অটো চালকের সহায়তায় ১জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
জানা যায়-গত ৭নভেম্বর দুপুর দেড়টায় উপজেলার একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্র হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা জেডিসি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিক্সাযোগে আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে রঙ্গিখালী লামার পাড়ার নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন,জাহেদ হোছনের পুত্র রিয়াজ উদ্দিন,রশিদ আহমদের পুত্র লুৎফুর রহমানসহ ৫/৬জন অটোরিক্সার গতিরোধ করে লেদার মৃত কামাল হোছনের মেয়ে,হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রী রেশমী নাসরিনকে অপহরণ করলে শোর-গোল শুরু হয়। অটোরিক্সা চালক আনোয়ার সাহসিকতার পরিচয় দিয়ে লুৎফুর রহমানকে আটকে রাখে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ধৃত লুঃফুর রহমানকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। অপহৃতের ভাই মোঃ ইসলাম বাদী হয়ে অপহরণকারী হেলালসহ ৭জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই সুত্রধরে টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে (এএসআই মাসুদ মুন্সী)অপহরণকারীর পিতা নুর আহমদকে আটক করে। মামলা দায়েরের জেরধরে জেডিসি পরীক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামী হেলাল মুঠোফোনে মামলার বাদীকে হুমকি দিচ্ছে বলে জানান।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer