প্রকাশিত: ১৬/০৭/২০১৬ ৭:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক::

টেকনাফ হ্নীলার রঙ্গিখালী এলাকার চিহ্নিত ইয়াবা পাচারকারী নুর হোসনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। সুত্র জানায়, ১৬জুলাই এ.এস.আই আলমগীরের নেতৃত্বে পুলিশ রঙ্গিখালী গাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নুর হোসন স্থানীয় পশ্চিম গাজীপাড়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে। স্থানীয় সুত্র জানায়, নুর হোসন দীর্ঘবছর ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসা চালিয়ে আসছে। নুর হোসনের ফাঁদে পড়ে অনেক যুবক-যুবতি মাদক ব্যবসায় ঝুঁকে পড়ে। গাজীপাড়া কেন্দ্রীক সে মাদক ব্যবসার আড়ৎ গড়ে তোলেন। তার বসতভিটায় দিবারাত্রি ওপেন ইয়াবা সেবন ও বিক্রি হয়। উল্লেখ্য, ২০১৪সনের ১৮মার্চ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এস.আই মাশরুল হক ১হাজার পিচ ইয়াবা সহ নুর হোসনকে হাতে নাতে আটক করে মাদক মামলায় আদালতে সোপর্দ করেন। যার নং-জিআর-১০৩/১৪, তাং-১৮/০৩/২০১৪ইংরেজি। অভিযান পরিচালনাকারী পুলিশের এএসআই আলমগীর সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, নুর হোসনের বিরুদ্ধে ইয়াবা মামলা রয়েছে। উক্ত মামলায় সে নাকি জামিনে আছেন। আসলে কি জামিনে আছেন নাকি নাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।##

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer