ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৬ ১০:২০ এএম

নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আগমন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মহেশখালীর নতুনবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে জামায়াতের সমর্থকরা মাঠে আসতে শুরু করেছে। চারদিকে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী আব্দু রহিম জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন। এরপর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আর মহেশখালীবাসির দাবি-দাওয়ার তুলে ধরবেন কক্সবাজার-২ আসনের প্রার্থী হামিদুর রহমান আযাদ।

এদিকে নির্বাচনী জনসভায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

l

মহেশখালীর জনসভা শেষে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা আয়োজিত জনসভায় যোগ দেবেন। তার সফর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জনসভায় যোগ দেবেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...

উখিয়ায় থাইনখালীর নুরুল আমিন মেম্বারে উপর হামলা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারের ...

উখিয়ায় জয়নাল মেম্বারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। ...

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মাহবুবুর রহমান (৬৪) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম দেখতে কক্সবাজার আসছেন ব্রিটিশ ডাচেস

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস ...