প্রকাশিত: ০৮/০৬/২০১৬ ৭:৫২ এএম

নিউজ ডেস্ক::

সৌদি আরবের রিয়াদ আল কাছিম মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ বিদেশি নাগরিক মারা গেছেন। এতে আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন গাড়িতে থাকা চট্টগ্রামের আনোয়ার হোসেন।

নিহতদের দেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে নিহতদের মধ্যে আনোয়ার হোসেন রয়েছেন বলে তার ভাই জয়নাল আবেদিন জিকো জানিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি। এতে দু’জন বাংলাদেশিকে আহত পাওয়া গেছে। অপর এক হাসপাতালে সাতজনের মরদেহ পাওয়া গেছে। তবে দেহ এতটাই পুড়ে গেছে যে তারা কোন দেশের নাগরিক সেটা শনাক্ত করা যায়নি। এর মধ্যে একজন বাংলাদেশি নিহতের কথা শুনেছি, তবে ডিএনএ টেস্ট আসলে এটি নিশ্চিত হওয়া যাবে।

নিখোঁজ আনোয়ারের ভাই জয়নাল আবেদিন জিকো বলেন, সোমবার থেকে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগে মোবাইল বাজলেও সকাল থেকে মোবাইল ফোনটিও বন্ধ দেখাচ্ছে। শাহীন চাকলাদার নামের এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। তাকে মাজমা জেনারেল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

ঘটনার সূত্র থেকে জানা যায়, সোমবার ইফতারের আগে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়িতে আগুন ধরে যায়। তখন এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বান্দর আহতদের সাহায্যের জন্য সংশ্লিষ্ট বিভাগে নির্দেশ দিয়েছেন। গভর্নর স্বয়ং আহতদের উদ্ধার কাজ তদারকি করেন। স্বাস্থ্য অধিদফতর রিয়াদের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...