দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী নুরুল আলম সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছলে পরিবারে বুকফাটা আহাজারি শুরু হয়।
বাংলাদেশ সময় শনিবার (১৬ মে) ভোর রাতে সড়ক পথে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত নুরুল আলম উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার আলতাজ আহমদের ছেলে।
প্রবাসীর পারিবারিক সূত্রে জানা গেছে,
নিহত নুরুল আলম দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসে ছিলেন। ঘটনার দিন মক্কা যাওয়ার পথে তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।নিহতের স্ত্রী, দুই কন্যাও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাই জানে আলম জানান,ভাইয়ের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা চলছে
পাঠকের মতামত