ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ৪:২৪ পিএম

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

উপদেষ্টা বলেছেন, অনেক পুরনো এই পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা গত এক সপ্তাহে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...