প্রকাশিত: ২৮/০৫/২০২০ ৩:১১ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
সরকারি বিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হলো আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানির জানাজা।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা ২ টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুলের ফকির পাড়া জামে মসজিদের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন মতো নিকটাত্মীয় এতে অংশগ্রহণ করেন।

জানাজার নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা জালাল আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।

তিনি জানান, পূর্ব নির্ধারিত সময় তিনটা হলেও লোকসমাগম এড়াতে প্রশাসনের নির্দেশনা মতে আগেভাগে জানাজা সম্পন্ন করে ফেলা হয়েছে।

এরপরও প্রচুর পরিমাণ লোকজন পাড়া-মহল্লা ও রাস্তায় অপেক্ষা করে।

নাগু কোম্পানি খুরুশকুলের ফকির পাড়ার বাসিন্দা ও হোটেল মোটেল জোনের সুগন্ধা হোটেলের মালিক।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাগু কোম্পানি।

তিনি ৪ ছেলে ৩ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...