প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:১৯ পিএম

mail.google.comএম.বশিরুল আলম,লামাঃ
লামায় লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে“মিড ডে মিল”ও সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস মনিটরিং উদ্বোধন করা হয়েছে। গতকাল (বুধবার) এ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়। পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল প্রধান অতিথি, বান্দরবান পার্বত্যজেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া, উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন ও আক্তার উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল আফসার। সভেচ্ছা বক্তব্য রাখেন দাতাসদস্য মোঃ আব্দুল গফুর সর্দার।

প্রধান অতিথির বলেন, বিদ্যালয়ের শিক্ষক-এসএমসি ও ম্যানেজিং কমিটি ছাত্র-ছাত্রীদের “মিড ডে মিল” ও সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ক্লাস মনিটরিংয়ের মহতি উদ্যোগ নিয়েছেন। পৌরমেয়র জহিরুল ইসলাম এই মহতি উদ্যোগের প্রশংসা করে “মিড ডে মিল” কর্মসূচির জন্য প্রতি বছর এক মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়ার ঘোষনা দেন। জেলাপরিষদ সদস্য ফাতেমা পারুল বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের ঘোষনা দেন। আলোচনা শেষে অতিথিগণ আনুষ্টানিকভাবে শিশুদের হাতে খাবার তুলে দিয়ে“মিড ডে মিল” ও সুইচ টিপে সিসি ক্যামেরায় ক্লাশ মনিটরিংয়ের উদ্বোধন করেন।#

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer