প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৭:১০ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) স্কুল ফিডিংয়ের বিস্কুটবাহী পিকআপের চাপায় সহকারি মংক্যচু মার্মার (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের ক্যাম্প বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মৃত মংক্যচু মার্মা রুপসীপাড়া ইউনিয়নের দোলাঅং পাড়ার বাসিন্দা হ্লাচিং অং মার্মার ছেলে। সে ওই গাড়ি সহকারী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মংক্যচু মার্মাসহ কয়েকজন মঙ্গলবার সকালে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ডাব্লিউএফপি’র বিস্কুট সরবরাহ করতে যান। বিস্কুট সরবরাহ করে ছিউরতলী থেকে ফেরার পথে গাড়িটি ক্যাম্প বাজার এলাকায় পৌঁছলে চালক হঠাৎ আকর্ষিক ব্রেক কষলে সহকারী মংক্যচ মার্মা গাড়ি থেকে ছিটকে চাকার নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান।
ডাব্লিউএফপি’র গাড়ি চাপায় মংক্যচু মার্মার মৃত্যুর সত্যতা আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ইউনুছ মিয়া নিশ্চিত করেন।#

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer