ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ৮:৩৭ এএম

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকার জাল নোট, টাকা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ একটি চক্রের রেহিঙ্গাসহ দুই সদস্যকে আটক করেছে বিজিবি।কক্সবাজার গাইড

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২জনকে আটক হয় বলে জানিয়েছেন বিজিবির ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুভাশশীর নাকিব তরফদার।

আটকরা হলেন, টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।

অভিযানে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় ৫১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।

মেজর মুভাশশীর নাকিব তরফদার জানান, ‘একটি চক্র কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়াবাসায় অভিযান চালায়। এ অভিযানে একটি কক্ষ থেকে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...