ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ৭:২৯ পিএম

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC) রোহিঙ্গা রিফিউজ ক্যাম্প-৪ এ অবস্থিত PRANTIC Women Center-এর জন্য “ডিজাইনার কাম মাস্টার টেইলার” পদে যোগ্য ও অভিজ্ঞ বাংলাদেশি প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করছে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।


পদের নাম:

ডিজাইনার কাম মাস্টার টেইলার

কর্মস্থল:

PRANTIC Women Center, Block-4

চুক্তির মেয়াদ:

৬ মাস

বেতন:

মাসিক ২০,০০০ টাকা + ১টি উৎসব ভাতা


মূল দায়িত্বসমূহ:

  • নারী ও পুরুষদের জন্য মানসম্মত গার্মেন্টস ও টেইলারিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান
  • শার্ট, প্যান্ট, ফ্রক, ব্লাউজ, থ্রি-পিস, কুর্তা ইত্যাদির ডিজাইন ও পোশাক তৈরিতে প্রশিক্ষণ প্রদান
  • প্যাটার্ন তৈরি, কাটিং, ডিজাইন, সেলাই, আয়রন, ফিনিশিং ও প্যাকেজিং বিষয়ে দক্ষতা প্রদান
  • প্রি ও পোস্ট ট্রেনিং মূল্যায়ন পরিচালনা
  • প্রশিক্ষণার্থীদের নিবন্ধন ও ডকুমেন্টেশন সংরক্ষণ
  • Kobo Toolbox-এর মাধ্যমে তথ্য এন্ট্রি
  • সাপ্তাহিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত
  • হাজিরা রেজিস্টার ও মাস্টার রোল সংরক্ষণ
  • ১৮-৩৫ বছর বয়সী উপযুক্ত রোহিঙ্গা নারী উপকারভোগী নির্বাচন
  • বাজার চাহিদাভিত্তিক পণ্য উন্নয়ন ও গুণগত মান নিশ্চিতকরণ
  • ক্যাম্পে মেলা ও প্রদর্শনী আয়োজন
  • উৎপাদনের প্রতিটি ধাপের মজুরি কাঠামো সম্পর্কে ধারণা রাখা

কর্মঘণ্টা:

  • সকাল ৮:০০টা – বিকাল ৪:০০টা

প্রশিক্ষণ সেশন:

  • ১ম শিফট: সকাল ৯:০০টা – দুপুর ১২:০০টা
  • ২য় শিফট: দুপুর ১:৩০টা – বিকাল ৩:৩০টা

নির্বাচিত প্রার্থীকে প্রতি শনিবার Women Center-এ উপস্থিত হয়ে সাপ্তাহিক পরিকল্পনা ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।


যোগ্যতা ও অভিজ্ঞতা:

    • ন্যূনতম এইচএসসি বা সমমান পাস
  • টেইলারিং, ডিজাইন, প্যাটার্ন মেকিং, কাটিং, ফিনিশিং ও প্রোডাকশন ম্যানেজমেন্টে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • নারী ও পুরুষদের পোশাক তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা
  • বাজার চাহিদাভিত্তিক পণ্য উন্নয়ন বিষয়ে সুস্পষ্ট ধারণা
  • রিপোর্টিং, ডকুমেন্টেশন ও উপকারভোগী ব্যবস্থাপনায় দক্ষতা
  • প্রয়োজনীয় মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি সংযুক্ত করে নিম্নোক্ত ইমেইলে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

📧 ই-মেইল: recruitment.prantic@gmail.com

🗓 আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৬


পাঠকের মতামত

 

নিয়োগ দেবে কারিতাস এনজিও, বয়স ৪০ হলেও আবেদন করুন

কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে জনবল ...