শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে জরুরী নিয়োগ দিচ্ছে এনজিও প্রান্তিক,যোগ্যতা, এইচএসসি বা সমমান পাস
প্রকাশিত - মে ২৭, ২০২৬ ৭:২৯ পিএম

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC) রোহিঙ্গা রিফিউজ ক্যাম্প-৪ এ অবস্থিত PRANTIC Women Center-এর জন্য “ডিজাইনার কাম মাস্টার টেইলার” পদে যোগ্য ও অভিজ্ঞ বাংলাদেশি প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করছে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদের নাম:
ডিজাইনার কাম মাস্টার টেইলার
কর্মস্থল:
PRANTIC Women Center, Block-4
চুক্তির মেয়াদ:
৬ মাস
বেতন:
মাসিক ২০,০০০ টাকা + ১টি উৎসব ভাতা
মূল দায়িত্বসমূহ:
- নারী ও পুরুষদের জন্য মানসম্মত গার্মেন্টস ও টেইলারিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান
- শার্ট, প্যান্ট, ফ্রক, ব্লাউজ, থ্রি-পিস, কুর্তা ইত্যাদির ডিজাইন ও পোশাক তৈরিতে প্রশিক্ষণ প্রদান
- প্যাটার্ন তৈরি, কাটিং, ডিজাইন, সেলাই, আয়রন, ফিনিশিং ও প্যাকেজিং বিষয়ে দক্ষতা প্রদান
- প্রি ও পোস্ট ট্রেনিং মূল্যায়ন পরিচালনা
- প্রশিক্ষণার্থীদের নিবন্ধন ও ডকুমেন্টেশন সংরক্ষণ
- Kobo Toolbox-এর মাধ্যমে তথ্য এন্ট্রি
- সাপ্তাহিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত
- হাজিরা রেজিস্টার ও মাস্টার রোল সংরক্ষণ
- ১৮-৩৫ বছর বয়সী উপযুক্ত রোহিঙ্গা নারী উপকারভোগী নির্বাচন
- বাজার চাহিদাভিত্তিক পণ্য উন্নয়ন ও গুণগত মান নিশ্চিতকরণ
- ক্যাম্পে মেলা ও প্রদর্শনী আয়োজন
- উৎপাদনের প্রতিটি ধাপের মজুরি কাঠামো সম্পর্কে ধারণা রাখা
কর্মঘণ্টা:
- সকাল ৮:০০টা – বিকাল ৪:০০টা
প্রশিক্ষণ সেশন:
- ১ম শিফট: সকাল ৯:০০টা – দুপুর ১২:০০টা
- ২য় শিফট: দুপুর ১:৩০টা – বিকাল ৩:৩০টা
নির্বাচিত প্রার্থীকে প্রতি শনিবার Women Center-এ উপস্থিত হয়ে সাপ্তাহিক পরিকল্পনা ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
-
- ন্যূনতম এইচএসসি বা সমমান পাস
- টেইলারিং, ডিজাইন, প্যাটার্ন মেকিং, কাটিং, ফিনিশিং ও প্রোডাকশন ম্যানেজমেন্টে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
- নারী ও পুরুষদের পোশাক তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা
- বাজার চাহিদাভিত্তিক পণ্য উন্নয়ন বিষয়ে সুস্পষ্ট ধারণা
- রিপোর্টিং, ডকুমেন্টেশন ও উপকারভোগী ব্যবস্থাপনায় দক্ষতা
- প্রয়োজনীয় মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি সংযুক্ত করে নিম্নোক্ত ইমেইলে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
📧 ই-মেইল: recruitment.prantic@gmail.com
🗓 আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৬
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.