প্রকাশিত: ০৩/০৬/২০২০ ১:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:
রামুর দক্ষিণ মিঠাছড়ি ৮ নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় (চেইন্দা) রাতের অন্ধকারে বসতঘরে ঢুকে হামলা ও ভাংচুরের ঘটনায় বাবুল হোছন (২৬) আমের এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি বাবুল হোছন চেইন্দা এলাকার নুরুল হকের ছেলে।

রামু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় আসামী গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি বাবুল হোছনসহ আরো কয়েকজন মিলে বসত বাড়িতে ঢুকে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এতে ভিকটিম মোঃ ইসলাম (৬০) ঘটনায় অভিযুক্ত করে ৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার দেন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মামলার বাদী মোঃ ইসলাম জানান, গত ১৪ মে দিবাগত রাত ১১টার দিকে মোঃ বাবুলসহ সশস্ত্র লোকজন তার বসত বাড়িতে ঢুকে ব্যাপক হামলা ভাঙচুর চালায়। এতে তার স্ত্রী, কলেজ পড়ুয়া মেয়ে ইয়াছিন ও ফারজানা বাধা দিলে তাদের চারজনকে এলোপাতাড়ি পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।

মোঃ ইসলাম আরো জানান, সন্ত্রাসীরা তার স্ত্রীর হাত ভেঙে দুই টুকরো করে ফেলে। ডান হাতের মধ্যমা আঙ্গুল কেটে নেয়। মেয়েদের পা কেটে ও গলা টিপে হত্যার চেষ্টা চালায়।

এ ঘটনায় একই এলাকার বাবুল হোছন, আলী হোছন, নুরুল হক, শামশুল আলম, জমির হোছন, নবী হোছন, মোঃ কামাল, দেলোয়ার হোছনের বিরুদ্ধে থানায় এজাহার দেন।

ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান থানার ওসি মোঃ আবুল খায়ের।

ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...