উখিয়ার মাদারবুনিয়া সৈকত থেকে তিনটি মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) ...

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির তাণ্ডবে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মা ও মেয়েসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিমের কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পাঠকের মতামত