উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ৯:৩১ এএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালিয়াপালং এলাকায় প্রায় ২০০ বছরের পুরনো একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শামসুল আলম গংয়ের বিরুদ্ধে। এতে এলাকাবাসীর দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন তারা।

শনিবার (২ মে) নুর নাহার বেগম (১২০) নামে একজন প্রবীণ নারীর মৃত্যু হয়। মৃত নারীর লাশ বহন করতে কবরস্থানে নেওয়ার সময় কোনো বিকল্প রাস্তা না থাকায় গ্রামবাসীকে ধানক্ষেত ও কাদা মাড়িয়ে যেতে হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বপুরুষদের আমল থেকে ব্যবহৃত এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ কবরস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি প্রভাবশালী একটি মহল রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণ ও বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়। ফলে পুরো গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এই রাস্তা ব্যবহার করে আসছি। এখন সেটি দখল হয়ে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। বিশেষ করে মরদেহ নিয়ে যাওয়ার সময় আমাদের যে কষ্ট করতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

খুনিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। একটি জনসাধারণের ব্যবহৃত রাস্তা এভাবে দখল করে মানুষের মৌলিক চলাচল ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক বলেন, আগের রাস্তা খালে ভেঙে গিয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে একটি সমস্যা চলছে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টাও করেছিলাম, কিন্তু দুই পক্ষের মধ্যে বনিবনা হয়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান, জনসাধারণের ব্যবহৃত কোনো রাস্তা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...