প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৯:৪৯ পিএম

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ::

টেকনাফ হ্নীলার রঙ্গিখালীতে দেড়শ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। সুত্র জানায়, ৯সেপ্টেম্বর জুমাবার সকাল ১০টায় রঙ্গিখালী নয়াপাড়ায় ৫৯পরিবার, রঙ্গিখালী গ্রামে ৫০পরিবার, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রঙ্গিখালী লামারপাড়ায় ৩৮পরিবার সহ মোট ১৪৭ পরিবারে আনুষ্টানিকভাবে এই সংযোগ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদরাসা গভর্ণিং বডির সদস্য-ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ হেলাল উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির হ্নীলার অফিস ইনচার্জ মোঃ আনোয়ার হোসাইন। সাংবাদিক জসিম উদ্দিন টিপুর সভাপতিত্বে সংযোগ প্রদান অনুষ্টানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ হেলাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির হ্নীলার অফিস ইনচার্জ মোঃ আনোয়ার হোসাইন, ওবায়দুর রহমান। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক পরিষদ হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি রিদুওয়ানুল ইসলাম রিমনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পবিসের টেকনেশিয়ান ছাবের, মোঃ ইউসুফ, স্থানীয় মৌলভী জয়ানাল সওদাগর, যুবনেতা আব্দুর রহিম, আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা শাহ আলম, হাজ্বী ফজল মোহাম্মদ, আবুল হাসেম সহ স্থানীয় মুরব্বী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন নয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আনাছ বিন কাশেমী। অতি দ্রুততার সময়ে ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় গ্রাহকরা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, উখিয়া-টেকনাফের উন্নয়নের রুপকার সাংসদ আলহাজ্ আব্দুর রহমান বদি ও পল্লী বিদুৎ সমিতির (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার বলায় মিত্রকে আন্তরিক ধন্যবাদ এবং প্রয়াত প্রবীণ আওয়ামীলীগ নেতা(গ্রাহক) আজগর আলী ফকিরের জন্য বিশেষ দোয়া করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer