প্রকাশিত: ২৪/১০/২০১৬ ৯:৩২ পিএম

zisanনিউজ ডেস্ক:: কক্সবাজার জেলা যুবদলের সাধারন সম্পাদক ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিনকে পেটালেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কলাতলী রোডের হোটেল লং বীচের সামনে জেলা যুবদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী তাকে বেধড়ক পেটায়।

প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিনকে লং বীচের সামনে শতাধিক নেতাকর্মী ঘিরে ধরে। এ সময় তাদের সাথে কথা কাটাকাটি হয় জিসানের। এক পর্যায়ে প্যানেল মেয়রকে মারধর করে নেতাকর্মীরা।

তবে জিসান উদ্দিন মারধরের ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনাই হয়নি। কিন্তু কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, দলীয় কোন্দলের কারণে জেলা যুবদলের সাধারণ সম্পাদককে মারধর করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার জেলা যুবদলের একটি সংশোধিত কমিটি প্রকাশ করা হয়। এতে সিনিয়র-জুনিয়র সঠিকভাবে পদবিন্ন্যাস করা হয়নি- এই অভিযোগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জিসান উদ্দিনকে পেটায়।

সূত্র – কালের কণ্ঠ

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer