প্রকাশিত: ১৪/০৯/২০১৬ ৬:৪৯ এএম

dog_eat_baby1_24997_1473790071মেয়ে হয়ে জন্ম নেয়াটাই যেন তার অপরাধ ছিল! সে কারণে জন্মানোর পরই রাতের অন্ধকারে বাসস্টপের ধারে তাকে ফেলে দেয়া হল। এখানেই শেষ নয়, কয়েক ঘণ্টার মধ্যেই তাকে টেনে হিঁচড়ে-ছিঁড়ে খেয়ে ফেলল এক দল কুকুর!

ভারতের হায়দরাবাদ শহরের বিকারাবাদ বাস স্ট্যান্ডে লোমহর্ষক এ ঘটনা ঘটে।

রোববার সবে তখন ভোরের আলো ফুটেছে। হায়দরাবাদ শহরের বিকারাবাদ বাস স্ট্যান্ডে একটা-দুটো করে লোক আসতে শুরু করেছে। হঠাৎই তারা একটি শিশুর চিৎকার শুনতে পান।

কী হয়েছে দেখতে গিয়ে তারা শিউরে ওঠেন। এক দল কুকুর একটি সদ্যোজাতকে ছিঁড়ে খাচ্ছে। তারা কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। শেষে তাদের তাড়াতে সক্ষম হলেও তত ক্ষণে সব শেষ। বাঁচানো যায়নি শিশুটিকে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সদ্যোজাত শিশুটি কিভাবে ওখানে এল? কে বা কারা তাকে ওখানে ফেলে গেল তদন্ত করছে পুলিশ।

তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে দুই মহিলাকে ওই বাস স্ট্যান্ডে দেখা গিয়েছিল। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer