প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৮:৪১ এএম

indian-armysoldiers_14582_1464612427-550x296আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ধরতে মিয়ানমারের প্রায় ১৮ কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সেনাবাহিনী।
এ অভিযানে অন্তত আট বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত এবং ১৮ জনকে আটকের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
তবে আটক ১৮ যোদ্ধাকে মিয়ানমার সরকারের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে। ‘প্রক্রিয়া মেনে’ তাদের ভারতে আনা হবে।
ভারতের আসাম রাইফেলস এ অভিযান চালায়। এখনও তারা মিয়ানমারের মধ্যেই রয়েছে, নাকি ভারতীয় সীমান্তে ফিরে এসেছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। সেনাবাহিনীর থ্রি কোরের এক জিওসি’র তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
ভারতের দাবি, মিয়ানমারের দুর্গম ওই এলাকাতেই নিজেদের সবচেয়ে বড় ঘাঁটি বানিয়েছে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা। মনিপুর, আসাম, নাগাল্যান্ডসহ বিভিন্ন এলাকায় নাশকতা চালিয়ে ওই জঙ্গলেই আশ্রয় নেয় তারা।
মিয়ানমারে ঢুকে ভারতীয় বাহিনীর এ ধরনের অভিযান নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির দাবি, মিয়ানমারের সম্মতি নিয়েই অভিযান চালানো হয়। তবে বিষয়টি নিয়ে বরাবরই নীরব থেকেছে মিয়ানমার।
এর আগে গত বছরের জুন মাসেও মিয়ানমারে ঢুকে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এক বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয়বারের মতো মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী।
গত বছর ২২ মে মনিপুরে ভারতীয় সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। সেই হামলায় সিক্স ডোগরা রেজিমেন্টের ১৭ জওয়ান নিহত হন। আহত হন আরও ১৬ জন।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...