উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৯/২০২২ ৭:৫০ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিয়ে ইসমাইল সাবরি বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কোনও শক্ত পদক্ষেপ নেয়নি নিরাপত্তা পরিষদ। যা খুবই দুঃখজনক’।

অধিবেশনে প্রধানমন্ত্রী ইয়াকুব বলেন, অনেকেই দেখেছেন কীভাবে মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদ হাত গুটিয়ে নিয়েছে এবং বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ওপর ছেড়ে দিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির সাধারণ মানুষসহ রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দমন পীড়নের মাত্রা আরও বেড়েছে।

ইসমাইল ইয়াকুব আরও বলেন, জান্তা সরকার কর্তৃক আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হওয়ায় মালয়েশিয়া হতাশ। এই পরিস্থিতিতে আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ আর বেশি দূর নেওয়ার মতো নয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত লাখ লাখ শরণার্থীর অবস্থা আরও জটিল করছে। এসব শরণার্থীর অধিকাংশই মুসলিম রোহিঙ্গা জাতিগোষ্ঠীর। প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...