ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১০/২০২৬ ৯:৩৪ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁক, সরু এবং অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে মহাসড়কে প্রতিনিয়ত অসংখ্য ছোট-বড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন যাত্রীরা। আর এসব অংশে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ । এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ চার-ছয় লেনের দাবিতে আন্দোলন করছে। সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষ যাতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে সরকার ২১ ফুটের মহাসড়কে ৩৪ ফুট প্রশস্তকরণ কাজ শুরু করেছে। ফলে দ্রুতগতিতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রশস্তকরণ কাজ। স্বস্তি ফিরছে মহাসড়ক যাতায়াতের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্রে জানা যায়, তিন প্যাকেজে শুরু করা হয়েছে মহাসড়ক প্রশস্তকরণ কাজ। প্রথম প্যাকেজে সাতকানিয়া রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা ব্রিজ পর্যন্ত আট দশমিক দুই কিলোমিটার কাজ করছে এমএএইচ কনস্ট্রাকশন। যার ব্যয় প্রায় ৩৭ কোটি ২৯ লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজে রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রিন ভিউ নার্সারি পর্যন্ত সাত দশমিক দুই কিলোমিটার কাজ করছে এমএ ইঞ্জিনিয়ারিং । যার ব্যয় মূল্য প্রায় ৩৪ কোটি টাকা ও তৃতীয় প্যাকেজে গ্রিন ভিউ নার্সারি থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ছয় দশমিক চার কিলোমিটার কাজটি করছে এমএএইচ কনস্ট্রাকশন। যার ব্যয় মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। তাছাড়া মহাসড়কের সবচেয়ে বেশি দুর্ঘটনায় মৃত্যুপুরী নামে খ্যাত জাঙ্গালিয়া এলাকায় প্রায় ৯০০ মিটারজুড়ে চার লাইনে উন্নীত করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, মহাসড়ক প্রশস্তকরণ কাজ বর্তমানে ফিফটি পার্সেন্ট কাজ সম্পূর্ণ করেছি। রাস্তার গুণগতমান সঠিকভাবে বজায় রাখার জন্য প্রতিনিয়ত ল্যাব টেস্ট করা হয়। ল্যাব টেস্টের পর কাজের গুণগতমান সঠিক পেলেই আমরা কাজের বিল অনুমোদন করে থাকি। তিনি আরো বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়েও অনেক ত্রুটিপূর্ণ হয়, মহাসড়কে যারা কাজ করছে তারা তো মানুষ। সচেতন মহলের দাবি, মহাসড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে দূরপাল্লার গাড়িসহ সব ধরনের যানবাহনের দুর্ঘটনার হার কমিয়ে আসবে। মহাসড়কটি চার-ছয় লাইনে উন্নীত করা হলে পর্যটননগরী কক্সবাজার ভ্রমণে পর্যটকদের চাহিদা আরো বৃদ্ধি পাবে। গড়ে উঠবে শিল্পকারখানা। সৃষ্টি হবে কর্মসংস্থান

পাঠকের মতামত

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...