উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১:১১ পিএম

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া রুমখা মরিচ্যা হাজির পাড়ার বাসিন্দা মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান।
প্রফেসর ড. মোকতার আহমেদ:
কিউরেটর, বোটানিক্যাল গার্ডেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ফেব্রুয়ারি ১৯৮২- অক্টোবর ১৯৯২)
সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অক্টোবর ১৯৯২-জুন ১৯৯৭)
সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (জুন ১৯৯৭-জানুয়ারি ২০০৪)
অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (জানুয়ারি ২০০৪-অক্টোবর ২০২৩)
প্রশাসনিক অভিজ্ঞতা:
প্রভোষ্ট, স্যার এফ রহমান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মে ২০০৬- এপ্রিল ২০০৯)
চেয়ারম্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মার্চ ২০১১- মার্চ ২০১৪)
অধ্যাপক (ভারপ্রাপ্ত), বোটানিক্যাল গার্ডেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (অক্টোবর ২০১১-মার্চ ২০১৪)
এক্সিকিউটিভ ডিরেক্টর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পল্লী উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) (ফেব্রুয়ারি ২০১৫-মার্চ ২০১৬)।
ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোকতার আহমেদকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।
সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ নবাগত ভিসি স্যারকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন

পাঠকের মতামত

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...